আচারকুঠির গল্প:
ভালোবাসা ও ঐতিহ্যের মেলবন্ধন
আচারকুঠি কোনো নিছক বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এটি মূলত একটি হারিয়ে যাওয়া গ্রামীণ স্বাদকে আধুনিক শহুরে ব্যস্ততার মাঝে পুনরুজ্জীবিত করার একটি বিনীত প্রয়াস। আমাদের পথচলা শুরু হয়েছিল ঠাকুমা-নানীদের সেই হারিয়ে যাওয়া রোদে পোড়া আচারের ঘ্রাণ ও স্বাদকে প্রতিটি বাঙালি খাবারের টেবিলে পৌঁছে দেয়ার স্বপ্ন নিয়ে।
আমরা বিশ্বাস করি, আচারের আসল স্বাদ লুকিয়ে থাকে মায়ের হাতের পরম যত্নে ও বিশুদ্ধতায়। তাই কোনো কৃত্তিম প্রিজারভেটিভ বা রাসায়নিক প্রসেস ছাড়া দেশীয় খাটি সরিষার তেল ও বাছাইকৃত তাজা ফল দিয়ে আমরা আচার তৈরি করি যা স্বাদ ও স্বাস্থ্যের জন্য শতভাগ নিরাপদ।

আমাদের মূল আদর্শসমূহ
আমরা প্রতিটি বোতল আচারের বিশুদ্ধতা ও মানের ব্যাপারে কঠোর নিয়ম মেনে চলি
১০০% বিশুদ্ধতা
আমরা শতভাগ প্রাকৃতিক উপাদানে আচার প্রস্তুত করি। কোনো কৃত্রিম রং, রাসায়নিক প্রিজারভেটিভ বা কেমিক্যাল পাউডার ব্যবহার করা হয় না।
মা-নানীদের হাতের রেসিপি
আমাদের আচার কোনো মেশিনের সাহায্যে তৈরি হয় না। প্রাচীন বাঙালি পারিবারিক রেসিপিতে অত্যন্ত যত্নের সাথে রোদে শুকাতে দিয়ে আচার তৈরি হয়।
শ্রেষ্ঠতম গুণগত মান
দেশীয় সেরা কাঠের ঘানি ভাঙা খাটি সরিষার তেল ও বাছাইকৃত ফল ব্যবহার করা হয়, যা আচারের স্বাদ ও গুনাগুন বছরের পর বছর ধরে রাখে।
কীভাবে তৈরি হয় আচারকুঠির আচার?
আমাদের আচারের প্রতিটি ধাপ শতভাগ প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে সম্পন্ন করা হয়।
বাছাইকৃত ফল সংগ্রহ
সরাসরি দেশের বিভিন্ন প্রান্তের বাগান থেকে তাজা ও পরিপক্ক আম, জলপাই, তেঁতুল ও চালতা সংগ্রহ করা হয়। কোনো কৃত্রিম উপায়ে পাকানো ফল আমরা ব্যবহার করি না।
রোদে শুকানো ও প্রক্রিয়াজাতকরণ
ফলগুলো ভালো করে ধুয়ে টুকরো করে ঐতিহ্যবাহী পদ্ধতিতে খাটি চালুনির উপরে রেখে রোদের তাপে শুকানো হয়। রোদ আচারের প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে।
ঐতিহ্যবাহী মশলার মিশ্রণ
আস্ত ধনিয়া, মৌরি, মেথি, কালোজিরা, শর্ষে ইত্যাদি ধুয়ে কড়া রোদে শুকিয়ে ঘরে ভেঙে বিশেষ অনুপাতে আচারের মসলা তৈরি করা হয়, যা সুবাস ও স্বাদের মূল রহস্য।
ঘানি ভাঙা তেলে জারণ
কাঠের ঘানি ভাঙা খাঁটি সরিষার তেলে আচারগুলো ভিজিয়ে জারণ করা হয়। তেল আচারকে কন্টামিনেশন থেকে রক্ষা করে এবং দীর্ঘদিন এর মান অক্ষুণ্ণ রাখে।
